রোজদিন ডেস্ক : ছত্তিসগড়ে বিমান দুর্ঘটনা হয়েছে বলে সোমবার খবর রটে। এর নেপথ্যে ছিল সমাজ মাধ্যমের একটি ছবি, যেখানে বনের ভিতরে কুন্ডলী পাকিয়ে
ধোঁয়া উড়তে দেখা গেছে।
খবর পেয়েই জশপুর এর কালেক্টর রোহিত ব্যাস-সহ প্রশাসন, পুলিশের পদস্থ আধিকারিকরা সেখানে যান। ওড়ানো হয় ড্রোন। তন্ন তন্ন করে খুঁজে ও কোন বিমানের দুর্ঘটনার চিহ্ন মেলেনি বলে কালেক্টর জানিয়েছেন।
বন দফতরের কর্মীরা বন ও পাহাড়ে খুঁজেছেন। কিছু মেলেনি। স্থানীয় মানুষ জনও কোন বিমান পড়ে যাওয়া, বা প্রচন্ড আওয়াজ কিছুই শোনেন নি।৷ কোন বিমান নিখোঁজের খবরও মেলেনি।।যা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়। নানা জল্পনা তুঙ্গে ওঠে। সুত্রের খবর, সম্ভবত বনের আগুনের ছবি কোনভাবে ছড়িয়ে পড়ায় একেই বিমান দুর্ঘটনা বলে প্রচার চলেছিল।
স্থানীয় প্রশাসন তাও ড্রোন চলাচল জারি রেখে ছড়িয়ে পড়ে খবরের সত্যতা যাচাই করছেন।
দিনভর এই নিয়ে বিভিন্ন মহলে চর্চাও তুঙ্গে ওঠে।

Be the first to comment