রোজদিন ডেস্ক: বিধান সভায় পি এ সি চেয়ারম্যান হচ্ছেন উত্তর বঙ্গের ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল। তিনি তৃণমূলের ঋতব্রত শিবিরের। এর ফলে নতুন বিজেপি সরকার ও পি এ সি চেয়ারম্যান পদে পুর্বতন সরকারের ই রেওয়াজ বহাল রাখল বলে অভিজ্ঞ মহল মনে করেন। প্রসঙ্গত, প্রাক্তন সরকারের আমলে প্রয়াত মুকুল রায়কে পি এ সি র চেয়ারম্যান করা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। খাতায় কলমে বিজেপি বিধায়ক হলেও তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। যা নিয়ে তৎকালীন বিরোধী দল বিজেপি ক্ষুব্ধ ছিল।
বিধান সভায় পি এ সি র চেয়ারম্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ। সরকারি খরচের স্বচ্ছতা, হিসাব নিকাশ দেখা এই কমিটির কাজ। রীতি অনুযায়ী বিরোধী দলের বিধায়ক দের এই পদ দেওয়া হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে সেই রীতি মানা হয় নি। তিনি খাতায় কলমে বিরোধী, অথচ তাঁর ই দলে যোগ দেওয়া বিধায়ক দের এই পদে পরোক্ষ ভাবে বসাতেন। যা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল।
বর্তমান বিধান সভা য় তৃণমূল বিধায়ক দের সিংহ ভাগ ই ঋতব্রত শিবিরে যোগ দিলেও আদতে তাঁরা সরকার বিরোধী নয় বলেই রাজনৈতিক মহল মনে করেন। তাই কানাইয়ালাল আগর ওয়াল কে এই পদ দিয়ে বর্তমান সরকার ও পূর্বসূরি র পথে ই হাঁটলো বলে রাজনৈতিক মহল মনে করেন।
বিধান সভা ভবন সূত্রে প্রকাশ, পি এ সি তে চেয়ারম্যান সহ কুড়ি জন সদস্য আছেন। এর মধ্যে চোদ্দ জন শাসক দলের ও ছয় জন বিরোধী পক্ষের।
বিধান সভার একচল্লিশ টি কমিটির মধ্যে দশটির চেয়ারম্যান পদ বিরোধীদের দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যদিও এর মধ্যে নয়টির মাথাতেই থাকছেন ঋতব্রত শিবিরের বিধায়ক রা। একটি কমিটির চেয়ারম্যান হবেন আই এস এফের নওসাদ সিদ্দিকী।।
এবার বিধান সভায় অধ্যক্ষ, পরিষদীয় মন্ত্রী, মুখ্য সচেতক সকলেই উত্তর বঙ্গের প্রতিনিধি।। পি এ সি র চেয়ারম্যান ও উত্তর বঙ্গের প্রতিনিধি হলেন।

Be the first to comment