Keralam এর রাজ্যপালের নিদানে লোকভবনে আমিষ বন্ধ, তোপ বিরোধীদের

Spread the love

রোজদিন ডেস্ক :

কেরলমের নতুন রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর লোকভবনে প্রবেশ করেই আমিষ বন্ধ করায় বিতর্ক তুঙ্গে উঠেছে। শুক্রবারই তিনি লোকভবনের রান্নাঘরে আমিষ খাবার নিষিদ্ধ করার নিদান দেওয়ায় ক্ষুব্ধ সংশ্লিষ্ট মহল। তোপ দেগেছেন বিরোধী রা ও। ক্ষমতাসীন কংগ্রেস ও সিপিএম একে সঙ্ঘ পরিবারের এজেন্ডা বলে মন্তব্য করেন।।কেরলমের মানুষ জন কে নিরামিষভোজী করার চক্রান্ত চলছে। কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল বলেন,সঙঘ পরিবার নিজেদের অসাংবিধানিক স্বার্থসিদ্ধি করছে। কেরলমে তাদের এজেন্ডা পূরণের এটি প্রথম ধাপ।

রাজ্যপালের নিরামিষ খাওয়া তাঁর ব্যক্তিগত অধিকার। তবে সামগ্রিক ভাবে লোকভবনের ক্ষেত্রে এই নিরামিষের নির্দেশিকা তিনি প্রত্যাহারের দাবি জানান।

সিপিএমের রাজ্য সম্পাদক এম ভি গোবিন্দন বলেন, এই দেশে খাদ্যাভাস বেছে নেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। তা ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। এর নেপথ্যে সঙঘ পরিবারের সাম্প্রদায়িক এজেন্ডা আছে বলে তিনি তোপ দাগেন।

বিরোধী দের বক্তব্য, কেরলমে খাদ্য সংস্কৃতি বৈচিত্র্যময়। রাজ্যে নানা রকম মাছের প্রাচুর্য। আমিষ, নিরামিষ রাজ্যের মানুষের পছন্দের বিষয়। এই খাদ্যাভ্যাস বদলের কোন প্রচেষ্টা বরদাস্ত করা হবে না।

কেরলমের বর্তমান রাজ্যপাল ওমপ্রকাশ মাথুর আদতে রাজস্থানের বাসিন্দা। এর আগে তিনি সিকিমের রাজ্যপালের দায়িত্ব ও সামলেছেন। শুক্রবার কেরলমের রাজ্যপালের পদে যোগ দেওয়ার পর ওখানকার রান্নাঘরে তিনি আমিষ প্রবেশ নিষিদ্ধ করার নিদান জারি করেছেন বলে স্থানীয় কিছু প্রচার মাধ্যমের খবর।

তা সামনে আসতেই ফুঁসে উঠেছেন বিরোধীরা।

সূত্রের খবর, রাজ্যপাল নিজে নিরামিষ আহার করলেও অন্য দের ক্ষেত্রে আমিষ খেতে কোন বাধা নেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*