Kolkata Airport, আজ ফের বোমাতঙ্ক, উত্তেজনা 

Spread the love

রোজদিন ডেস্ক : 

আজ কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! থাইল্যান্ডের ফুকেত থেকে আসা বিমানের টয়লেটের আয়নায় লেখা, ভিতরে বোমা রাখা আছে (বম্ব ইনসাইড এয়ারক্রাফট)। বিমান অবতরণের পর টয়লেট সাফাই করতে গিয়ে আয়নায় এই লেখা দেখেন সংশ্লিষ্ট কর্মী। সঙ্গে সঙ্গে তা বিমানচালক ও বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিকদের জানানো হলে তৎপরতা শুরু হয়। বিমানবন্দরে চাপা উত্তেজনা দেখা দেয়। বিমানের যাত্রীদের নিরাপদে নামিয়ে সিআইএস এফ, বোম স্কোয়াড ও বিমানবন্দর পুলিশ তল্লাশি শুরু করে। বিমানটিকে আইসোলেশন বে তে নিয়ে যাওয়া হয়। তন্ন তন্ন করে দীর্ঘক্ষণ তল্লাশির পর ও কিছু মেলেনি।

কর্তৃপক্ষ, নিরাপত্তা আধিকারিকদের অনুমান, স্রেফ আতঙ্ক ছড়ানোর জন্য তা লেখা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*