আজ থেকে মেট্রোর দুই শাখায় ভোর ৬টা থেকে রাত ১০.৩০ অবধি ট্রেন চলা শুরু

Spread the love

রোজদিন ডেস্ক : 
আজ থেকে মেট্রোর ব্লু ও গ্রিন লাইনে ভোর ৬ টা থেকে রাত সাড়ে ১০ টা অবধি ট্রেন চলবে। সোমবার থেকে শনিবার অবধি নিত্যযাত্রীদের সুবিধায় এই পরিষেবা চালু থাকবে। রবিবার সকাল ৯ টা থেকে রাত সাড়ে ১০ টা অবধি এই পরিষেবা চলবে।
মেট্রো রেল সূত্রে খবর, শেষ ট্রেন সাড়ে ১০ টায় মিললেও রাত ৯টা ২৫ মিনিটে টিকিট কাউন্টার বন্ধ হয়ে যাবে। ওই সময়ের পর যাত্রীরা স্মার্ট কার্ড বা অ্যাপের মাধ্যমে টিকিট কাটতে পারবেন। সোমবার থেকে শনিবার এই দুই শাখায় ২০ টি অতিরিক্ত ট্রেন ও চালাবেন মেট্রো রেল কর্তৃপক্ষ। রবিবার ওই দুই শাখায় অতিরিক্ত ৯ টি ট্রেন চলবে।
এর মধ্যে ব্লু শাখায় সোমবার থেকে শনিবার অবধি অতিরিক্ত ১২ টি ট্রেন ও রবিবার অতিরিক্ত ৬ টি ট্রেন চলবে৷
গ্রিন শাখায় একই ভাবে অতিরিক্ত ৮ টি ( সোম থেকে শনি) ও রবিবার অতিরিক্ত ৩টি ট্রেন চলবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*