কাঁওয়ার যাত্রা, ৪ থেকে ১২ আগস্ট দিল্লি -হরিদ্বার হাইওয়েয় সব যান চলাচল নিষিদ্ধ!

Spread the love

রোজদিন ডেস্ক : 
কাঁওয়ার যাত্রা উপলক্ষে আগামী ৪ আগস্ট থেকে ১২ আগস্ট অবধি দিল্লি – হরিদ্বার হাইওয়ে ও গঙ্গা ক্যানাল রোডে সব যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। এর আগে আগামী ৩০ জুলাই থেকে ওই সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে পুলিশ জানায়।
প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী হরিদ্বারের গঙ্গার জল নিয়ে শিবের মন্দিরে দেন। দিল্লি পুলিশের সুপারিন্টেন্ডেন্ট ( ট্রাফিক) অতুল কুমার চৌবে জানান, দিল্লি – হরিদ্বার জাতীয় সড়কের একাংশও এই যাত্রা উপলক্ষে কাঁওয়ার যাত্রীদের জন্য সংরক্ষিত রাখা হবে।
জেলা শাসক উমেশ মিশ্র জানিয়েছেন সব গুরুত্বপূর্ণ স্নানের ঘাটগুলিতে পুলিশ ডুবুরি মোতায়েন সহ কড়া নজর রাখা হবে।
দিল্লি – দেরাদুন জাতীয় হাইওয়ের রামপুর তিরাহায় একটি অস্থায়ী পুলিশ স্টেশনও করা হচ্ছে। পদস্থ আধিকারিক সহ কুড়ি জন পুলিশ কর্মী ওখানে মোতায়েন করা হচ্ছে।
কাঁওয়ার যাত্রা উপলক্ষে প্রশাসন সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*