ফুটপাতে গাড়ি, বাইক পার্ক করলেই আর্থিক জরিমানা, জানিয়ে দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

Spread the love

প্রতিবেদন: পুর ও নগরোন্নয়ন দফতরের দায়িত্ব পেয়েই তৎপর হয়েছেন অগ্নিমিত্রা পাল। প্রায় প্রতিদিনই নিয়ম করে শহরের বিভিন্ন এলাকা, রাস্তাঘাট, বাজার পরিদর্শন করছেন। প্রয়োজন বুঝে দিচ্ছেন নির্দেশ। শহরের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা ফেরাতে ইতিমধ্যে একাধিক দাওয়াই দিয়েছেন তিনি। এবার ফুটপাতের যত্রতত্র বেআইনি পার্কিং রুখতে কড়া ব্যবস্থার নিদান দিলেন মন্ত্রী। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ফুটপাতে গাড়ি, বাইক রাখলেই এবার থেকে আর্থিক জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই সঙ্গে শহরের রাস্তায় পার্কিং বরদাস্ত করা হবে না তাও ফের জানিয়ে দিয়েছেন মন্ত্রী। তার সাফ কথা, হকার ও বেআইনি পার্কিং করে ফুটপাত দখল করা চলবে না। গতকাল রাতে শহরের রাস্তায় সারপ্রাইজ ভিজিটে বেরিয়েছিলেন মন্ত্রী। পুলিশকে সঙ্গে নিয়ে নন্দনের সামনে ক্যাথিড্রাল রোডের পরিস্থিতি খতিয়ে দেখেন। ফুটপাতে পার্ক করা গাড়িচালকদের সতর্ক করে দেন মন্ত্রী নিজেই। তারপরই পুলিশকে নির্দেশ দেন, ফুটপাতে গাড়ি, বাইক রাখলেই জরিমানা করবেন। এর পাশাপাশি হকার প্রসঙ্গে তিনি বলপন, আসন্ন পুজো পর্যন্ত তাদের বিষয়টি মুখ্যমন্ত্রী স্থগিত রাখতে বলেছেন। পুজোর পর এই নিয়ে সিদ্ধান্ত হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*