সিআরপিএফ-এর প্রতিষ্ঠা দিবসে জওয়ানদের শুভেচ্ছা ও শ্রদ্ধা রাহুল গান্ধির

Spread the love

প্রতিবেদন: আজ সোমবার ২৭ জুলাই, সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স-এর প্রতিষ্ঠাদিবস। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় জওয়ানদের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি লেখেন, “সিআরপিএফ-এর প্রতিষ্ঠা দিবসে সকল জওয়ানকে আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।

অটল প্রতিশ্রুতি, সাহস এবং দৃঢ় সংকল্পের সঙ্গে সিআরপিএফ ভারতের নিরাপত্তা রক্ষায় বীরত্বের এক গর্বিত ঐতিহ্য গড়ে তুলেছে।

আপনাদের বীরত্ব, নিষ্ঠা এবং সর্বোচ্চ আত্মত্যাগকে আমরা স্যালুট জানাই। জয় হিন্দ!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*