দশে দশ

Spread the love
  1. আজ,  সংসদে পেশ হতে চলেছে প্রশ্নপত্র ফাঁস রুখতে সংশোধনী বিল।
  2. এই বিলের নাম দ্য পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যাক্ট ২০২৪ (The public examinations (prevention of unfair means) act 2024)। এতে ১ কোটি টাকা পর্যন্ত জরিমানা ও ৫ থেকে ১০ বছরের জেলের বিধান দেওয়া হয়েছে।
  3. সাতসকালে দুর্গাপুরে ১৩ নম্বর ওয়ার্ডে মেনগেট সংলগ্ন নিউ স্টিল পার্কের একটি বাড়িতে হানা দেয় এনআইএ টিম। এখানকার বাসিন্দা গোলাম জামার বাড়িতে এনআইয়ের একজন ডিএসপি পদাধিকারি-সহ ৬ সদস্যের টিম এসেছে বলে খবর।
  4. সরকার অনুমোদিত হোটেল, হোমস্টে ও অন্যান্য আবাসনকে একটি মোবাইল অ্যাপের আওতায় আনার কথা জানালেন রাজ্যের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ। পাশাপাশি পর্যটকদের সুবিধার্থে চালু করা হবে একটি বিশেষ হেল্পলাইন নম্বর। এর মাধ্যমে রাজ্যের যে কোনও পর্যটন কেন্দ্রে কোনও সমস্যায় পড়লে পর্যটকেরা দ্রুত অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পর্যটন দপ্তর।
  5. যাত্রী পরিষেবা আরও উন্নত করতে এবং ট্রেন পরিচালনার চাপ কমাতে হাওড়া স্টেশনে আনুষ্ঠানিকভাবে চালু হলো নতুন ২৪ নম্বর প্ল্যাটফর্ম।
  6. ভাড়া বাড়ানো–সহ ১১ দফা দাবিতে আজ, সোমবার সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত অ্যাপ ক্যাব পরিষেবা বন্ধ রাখার ডাক দিয়েছে সিটু।
  7.  চারচাকা গাড়ির ধাক্কায় বেঘোরে প্রাণ গেল মোটর সাইকেল আরোহীর। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে চণ্ডীতলা থানার আউসবালি গ্রামে। মৃতের নাম লালু ঘোষ (৪৫), বাড়ি চণ্ডীতলা থানার মশাটের সুচিয়া গ্রামে।
  8. একপাল হাতির তাণ্ডবে ত্রাহি ত্রাহি রব ঝাড়খণ্ডের কোডারমা জেলার মারকাচো ব্লকে। তিন দিন ধরে সেখানে দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল।
  9.  আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, বাংলা-ওড়িশা উপকূলে রয়েছে নিম্নচাপ। আজ দুপুরে ক্যানিং ও চাঁদবালির মাঝে অর্থাৎ কাঁথির কাছ দিয়ে স্থলভাগে ঢুকবে অতি গভীর নিম্নচাপ। এই নিম্নচাপ যত স্থলভাগে ঢুকবে, ততই দুর্যোগ বাড়বে।
  10. আমেরিকার সিয়াটেল সেন্টারে ররিবার রাতে এলোপাথাড়ি গুলি চলে। সেখানকার পুলিশ জানিয়েছে, অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। ইন্টারন্যাশনাল ফাউন্টেন এবং ‘স্পেস নিডল’-এর কাছে গুলি চলে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*