দিঘায় মৎস্য জীবীদের জন্য বিশেষ কুইক রেসপন্স দল হচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক: প্রাক্তন সরকারের আমলে মৎস্যজীবীদের জন্য কোন কাজ হয় নি বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রবিবার অভিযোগ করেন। সমুদ্রে মৎস্য জীবীদের জন্য ৫০ জনের বিশেষ কুইক রেসপন্স দল গঠনের ঘোষণা করেন তিনি। এই দল সমুদ্র উপকূলে নজরদারি, সুরক্ষার কাজ করবে বলে জানান।
সম্প্রতি গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে পনের জন মৎস্য জীবী মর্মান্তিক ভাবে প্রাণ হারান। এর মধ্যে ওড়িশা র তিন জন ছিলেন।
রবিবার মৃত মৎস্য জীবীদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা সহায়তা দেন মুখ্যমন্ত্রী। তাঁদের পরিবারের একজন কে হোম গার্ড বা সিভিক ভলান্টিয়ার এর কাজ দেওয়ার আশ্বাস ও দেওয়া হয়েছে।। উপকূল এলাকার থানা গুলিতে আধুনিক সাজ সরঞ্জাম কিছুই নেই বলে জানান মুখ্যমন্ত্রী। দক্ষ উপকূল পুলিশের ব্যবস্থা করা হবে বলেন। এই ছাড়া দিঘা শঙ্করপুর মোহনার জন্য পঞ্চাশ জনের কুইক রেসপন্স দল গঠন করা হবে বলে জানান।
এইদিন বিষাদ ময় পরিবেশে মৃত বার জন মৎস্য জীবীর পরিবারকে সহায়তা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী আক্ষেপ করে বলেন, বামফ্রন্ট আমলে মৎস্য দফতর আছে বলে জানা যেত। প্রাক্তন সরকারের আমলে এই দফতরের অস্তিত্বের কথা ই শোনা যেত না।
ওই ট্রলারের বেশ কয়েকজন এখন ও নিখোঁজ বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*