মুসলিম, তাই কম্বল দেওয়া হবে না, রাজস্থানে বিজেপি নেতার আচরণে ক্ষোভ!

Spread the love

রোজদিন ডেস্ক : রাজস্থানে দরিদ্র মহিলাদের কম্বল বিলি করতে গিয়ে তুমুল বিতর্কের মুখে পড়লেন প্রাক্তন বিজেপি সাংসদ সুখবীর সিং জৌনপুরিয়া। টং এ এক দাতব্য অনুষ্ঠানে মহিলাদের কম্বল বিলি করছিলেন তিনি। এক মহিলার নাম জিজ্ঞেস করে জানেন তিনি মুসলমান। সঙ্গে সঙ্গে সঙ্গীদের তাঁকে কম্বল দিতে বারণ করেন। ভাইরাল হওয়া ভিডিওতে তাঁকে বলতে দেখা যায়, যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে গালি দেয়, তাদের কম্বল দেওয়া হবে না। এতে কেউ আহত হলে তাঁর কিছু করার নেই।
বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদের এই মন্তব্য ছড়িয়ে পড়লে তুমুল প্রতিক্রিয়া দেখা দেয়। তিনি মুসলমান মহিলাদের চলে যেতে বলেন, এমনকি যাদের দেওয়া হয়েছিল তা ফেরত নেন।।কয়েকজন গ্রামবাসী এর প্রতিবাদ করে বলেন, এতক্ষণ অপেক্ষা করে ওঁরা কেন শূন্য হাতে ফিরে যাবেন, দৃশ্যত বিরক্ত সুখবীর সিং সাফ বলে দেন, তিনি কোন বিতর্কে যাবেন না, এই বলে তিনি চলে যান।
কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেত, টিকারাম জুলে সহ বহু রাজনৈতিক নেতা এই ঘটনার তীব্র নিন্দা করেন।
এই সব উপেক্ষা করে বিতর্কিত বিজেপি নেতা জানিয়ে দেন, এটি কোন সরকারি ব্যাপার নয়, তিনি ব্যক্তিগত উদ্যোগে দিচ্ছিলেন, কারা তা পাবেন সিদ্ধান্ত নেওয়ার অধিকার তাঁর আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*