লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে প্রথম পুজো করছেন কমরগঞ্জের মহিলারা

Spread the love

রোজদিন ডেস্ক : পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার কমরগঞ্জ গ্রাম এবারই প্রথম দুর্গা আরাধনায় মেতে উঠেছে। সরকারের দেওয়া  নিজেদের লক্ষ্মীর ভান্ডারের জমানো টাকায় এই পুজোর উদ্যোগ নিয়েছেন স্থানীয় কহিলারা। এতদিন এই এলাকার মানুষজনকে পুজোর আনন্দ উপভোগে করতে পাশের গ্রামগুলিতে যেতে হত। এবার গ্রামের বেশ কয়েকজন মহিলা লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে পুজোর উদ্যোগ নেওয়ায় খুশি এলাকার মানুষজন।  গ্রামের আটচালায় মন্ডপ সাজিয়ে মা দুর্গার আরাধনা করা হচ্ছে। এতে গোটা গ্রাম জুড়েই এখন খুশির হাওয়া। যে মহিলারা এই উদ্যোগ নিয়েছেন, তাঁদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আরও অনেকেই। পনেরো জনের কমিটি প্রথম এই উদ্যোগ নিলেও ক্রমেই আরও অনেকে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন। অনেকে নিজেরাই চাঁদাও দিচ্ছেন।

মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে এই পুজোর আয়োজনে খুশি চন্দ্রকোনা পুরসভার প্রধান প্রতিমা পাত্রও। তিনি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। পুজোর কদিন নিজের গ্রামে উৎসব আনন্দে মাতোয়ারা হওয়ার লক্ষ্যে খুশি কচি কাঁচা, বয়স্করাও।

২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মস্তিষ্কপ্রসূত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এখন তুমুল জনপ্রিয়। মহিলাদের ভরসাও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*