রোজদিন ডেস্ক :
বাতিস্তম্ভের আলো পড়ে আজ মর্মান্তিক ভাবে প্রাণ হারালো ছয় বছরের এক কন্যা শিশু। এই ঘটনায় হেস্টিংস এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। গুড়িয়া খাতুন নামে শিশুটি পরিবারের সঙ্গে ওখানে উড়াল পুলের তলায় থাকত। অন্যদিনের মত আজও সকালে খেলার সময় ওপর থেকে একটি ভারী আলো তার ওপর এসে পড়ে। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় মানুষের দাবি, রক্ষণাবেক্ষণের অভাবেই আলোটি খুলে নীচে পড়ে যায়। সাধারণত চারটি নাট দিয়ে এই সব আলো আটকানো থাকে। এখানে একটি নাট নীচে পড়ে ছিল। অভিযোগ, বাকি তিনটি নাট না থাকায় আলোটি খুলে নীচে এসে গুড়িয়ার ওপর পড়লে সে গুরুতর আহত হয়। দিনমজুর বাবার মেয়ের এই মর্মান্তিক পরিণামে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment