- পূর্ব ঘোষণা মতো আজ সোমবার সকাল থেকে জনতার দরবারে বসেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে আজ চাকরিপ্রার্থীদের ভিড় উপচে পড়ে। তাঁদের পনেরটি সংগঠন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসেন।
- সকাল নটা থেকে সল্টলেকের বিজেপি দফতরে শুরু হয় এই দরবার। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন লকেট চট্টোপাধ্যায়, শশি অগ্নিহোত্রী প্রমুখ।
- বিজেপিশাসিত অসমে এবার অভিন্ন দেওয়ানি বিধি, বিধানসভায় বিল পেশ।
- শনিবারের পর সোমবার দেশ জুড়ে ফের একদফা বাড়ল পেট্রোল, ডিজেলের দাম।
- এর ফলে শহর কলকাতায় এদিন থেকে লিটার প্রতি ২.৮৭ টাকা বেড়ে পেট্রোলের নতুন দাম হল ১১৩.৫১ টাকা। লিটার প্রতি ২.৮০ টাকা বেড়ে ডিজেলের দাম হল ৯৯.৮২ টাকা।
- একের পর এক নির্বাচিত পুরসভায় ডামাডোল, কোথায় সমস্যা খুঁজতে আজ কালীঘাটে তৃণমূলনেত্রীর বৈঠক
- আজ সোমবার, কালীঘাটের বাড়িতে উত্তর শহরতলির দমদম, বরানগরের মতো কয়েকটি পুরসভার প্রতিনিধিদের তলব।
- আগ্রায় বিনোদন পার্কে জিপলাইন কেবল ছিঁড়ে এক কিশোরের মৃত্যু।
- মহারাষ্ট্রে খাদে পড়ল গাড়ি, আট পর্যটকের মর্মান্তিক মৃত্যু।
- আচমকা ভেঙে পড়ল বাতিস্তম্ভের আলো, মর্মান্তিক মৃত্যু এক শিশুর, চাঞ্চল্য হেস্টিংসে।
- কর্মরত সরকারি কর্মীকে হেনস্থার অভিযোগে এবার কলকাতার পুরসভার মেয়র পারিষদ বৈশ্বানর চট্টোপাধ্যায়কে তলব করল নিউ মার্কেট থানা৷

Be the first to comment