রোজদিন ডেস্ক :
মহারাস্ট্রের রায়গড়ে খাদে গাড়ি পড়ে আট পর্যটক মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছেন। রবিবার ভোরে গাড়িটি খাদে পড়ে গেলে আরোহীদের ফোন বন্ধ হয়ে যায়৷ পরিজনরা যোগাযোগ করতে না পেরে পুলিশের দ্বারস্থ হন৷ আজ সকালে পুলিশ পোলাদপুরের কাছে আম্বেনালি ঘাট এলাকায় খাদে পড়ে যাওয়া গাড়িটির হদিশ পায়৷ দ্রুত উদ্ধারকাজ হলেও আট পর্যটককেই মৃত পাওয়া গেছে। বয়েসে তরুণ এই পর্যটকরা দাপোলি থেকে সাতারা যাচ্ছিলেন। পুলিশের অনুমান, চালক নিয়ন্ত্রণ হারানোয় গাড়িটি এক হাজার ফুট নীচের খাদে গিয়ে পড়ে। স্থানীয় মানুষ, উদ্ধারকারী দল গভীর খাদ থেকে মৃত দেহগুলি উদ্ধারের চেষ্টা করছেন। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। নিহতরা প্রায় সকলেই সাতারা জেলার বাসিন্দা।

Be the first to comment