রোজদিন ডেস্ক :
লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে ” মুদ্রাস্ফীতি মানুষ “( ইনফ্লেশন ম্যান) বলে তীব্র কটাক্ষ করেছেন। আজ ফের এক দফা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীকে তোপ দাগেন তিনি। সমাজ মাধ্যমে মোদিজিকে তীব্র আক্রমণ শানিয়ে রাহুল গান্ধী বলেন, দফায় দফায় পেট্রোল, ডিজেলের দাম বাড়িয়ে উনি মানুষের পকেট কাটছেন৷ ওঁর একটাই কাজ, নির্বাচনের সময় প্রতিশ্রুতি দেওয়া, আর অন্য সময় আমজনতার পকেট কাটা! কয়েক মাস ধরে আর্থিক ঝড় আসছে বলে তিনি বারবার সতর্ক করলেও মোদিজি নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলেন। যেই নির্বাচন শেষ হোল অমনি উনি পেট্রোল, ডিজেলের দাম আট টাকা বাড়িয়ে দিলেন বলে মন্তব্য করেন রাহুল গান্ধী।
উল্লেখ্য, পশ্চিম বঙ্গ সহ পাঁচ রাজ্যের নির্বাচন মিটতেই চার দফায় জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হোল। আজও তা বেড়েছে৷ সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিত্য পণ্যের দাম। বাস ভাড়া বৃদ্ধির জন্য এই রাজ্যের বাস মালিকরা দাবি করেছেন। বেড়েছে অটো সহ বিভিন্ন যানের ভাড়াও।

Be the first to comment