রোজদিন ডেস্ক : ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। শহরের এক পাঁচতারা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের শিল্প ও বাণিজ্য জগতের বিশিষ্টরা। এবারের বর্ষপূর্তি অনুষ্ঠানের মূল বিষয় ‘বিকশিত ভারত’। দেশের সামগ্রিক উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি, শিল্পক্ষেত্রের বিস্তার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এই অনুষ্ঠানে। কেন্দ্রীয় সরকারের ‘বিকশিত ভারত’ দৃষ্টিভঙ্গি ও তার বাস্তবায়নের রূপরেখা নিয়েও মতবিনিময় হবে ওই মঞ্চে। ভারত চেম্বার অফ কমার্স দীর্ঘদিন ধরে পূর্ব ভারতের শিল্প-বাণিজ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের ১২৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানকে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ওই অনুষ্ঠানের পর ওম বিড়লা রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করবেন।

Be the first to comment