অভিষেক ব্যানার্জিকে খুনী বলে অভিযোগ মদন মিত্রর, রাজনৈতিক মহলে তোলপাড়

Spread the love

রোজদিন ডেস্ক :

সাংসদ অভিষেক ব্যানার্জিকে খুনী, অপরাধী প্রবৃত্তিসম্পন্ন বলে তোপ দাগলেন বিধায়ক মদন মিত্র। সমাজমাধ্যমে তাঁর এই সব বক্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড় উঠেছে।

অভিষেক ব্যানার্জিকে তীব্র আক্রমণ করে হুঁশিয়ারির ভঙ্গিতে মদন মিত্র বলেন, আর কাউকে উনি ধমকাতে, চমকাতে পারেন, কিন্তু তাঁকে পারবেন না। তৃণমূল সাংসদকে তিনি সরাসরি খুনী, সুপারি দিয়ে হত্যা করান বলে তোপ দাগেন।

সদ্য ঋতব্রত শিবিরে যোগ দেওয়া মদন মিত্রর এই সব কথায় তাজ্জব হয়ে যায় রাজনৈতিক মহল।

আজ বিধানসভা ভবনে মদন মিত্র দাবি করেন, দিন পনেরো আগে তিনি ও কুণাল ঘোষ অভিষেক ব্যানার্জিকে দলের সব পদ থেকে সরে দাঁড়াতে বলেন। উনি তখন বলেন, এর বদলে ওঁকে আমেরিকা ছেড়ে দেওয়া হোক! মদন মিত্র বলেন, ওঁকে আমেরিকা ছাড়ার তাঁরা কে? আর অভিষেক ব্যানার্জি যদি আমেরিকা গিয়ে আর না আসেন, সেই দায়ই বা কে নেবে?

একদা মমতা ব্যানার্জির একনিষ্ঠ অনুগামী মদন মিত্রর শিবির বদলের পর এই ভাবে তোপ দাগায় অনেকেই বিস্মিত। এই সপ্তাহে তাঁর স্ত্রী অর্চনা, দুই পুত্র স্বরূপ ও শুভরূপের ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা।

অন্যদিকে অর্থের বিনিময়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অনুব্রত মন্ডলের নাম জড়িয়েছে বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*