রোজদিন ডেস্ক : বেঙ্গালুরুতে সরকারি প্রকল্পের উদ্বোধন মঞ্চে ফের অপারেশন সিঁদুরের জয় গান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে। এদিন প্রধানমন্ত্রী জানান, “অপারেশন সিঁদুরে আমাদের সেনার তরফে সন্ত্রাসবাদী ও পাকিস্তানকে ধরাশায়ী করার ক্ষমতা গোটা বিশ্ব দেখেছে। এই বিরাট সাফল্যের নেতৃত্বে রয়েছে আমাদের প্রযুক্তি ও মেক ইন ইন্ডিয়া। অপারেশন সিঁদুরে বেঙ্গালুরুর যুবকদের সহযোগিতাও অনেকখানি।”
সরকারি প্রকল্পের উদ্বোধন উপলক্ষে রবিবার বেঙ্গালুরুতে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এই সফরে কেএসআর স্টেশন থেকে ৩টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন তিনি। এই তিন বন্দে ভারতের গন্তব্য বেলগাভি, অমৃতসর হয়ে বৈষ্ণদেবী ও নাগপুর হয়ে পুণে। এছাড়া ২২ হাজার কোটির প্রকল্পের শিলান্যাসও করেন তিনি। যার মাধ্যমে বেঙ্গালুরু মেট্রোর অরেঞ্জ লাইন গঠিত হবে।
এর পাশাপাশি এদিন বেঙ্গালুরুতে দ্বিতীয় পর্যায়ের মেট্রো প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কর্নাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট, মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, উপমুখ্যমন্ত্রী শিবকুমার ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে ইয়োলো লাইনের মেট্রোতে সফর করেন নরেন্দ্র মোদি। আরভি রোড থেকে বোম্মাসান্দ্রা পর্যন্ত ১৯ কিলোমিটারের এই মেট্রোপথ নির্মাণে খরচ হয়েছে ৭,১৬০ টাকা।

Be the first to comment