রোজদিন ডেস্ক : গতকালের নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগ ওঠে। অন্যদিকে এই অভিযানে পুলিশের লাঠিচার্জের অভিযোগ তুলেছেন অভয়ার বাবা-মাও। পুলিশ সূত্রের খবর, নবান্ন অভিযানে আহত হয়েছেন ৫ পুলিশকর্মী। তাঁদের মধ্যে ৩ জন ভর্তি এসএসকেএমে। আহত কর্মীদের দেখতে আজ হাসপাতালে যান সিপি মনোজ ভার্মা।
এদিন সিপি মনোজ ভার্মা বলেন, “সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ, বডি ক্যামেরার ফুটেজ, ওখানে ড্রোনে নজরদারি চলছিল তার ফুটেজ দেখা হচ্ছে। আরজি করের নির্যাতিতার মা যে অভিযোগ করছেন… নিশ্চয়ই উনি আঘাত পেয়েছেন। এটা একেবারেই হওয়া উচিত নয়। কেন হল? কী কারণে হল? পুলিশ মেরেছে বলে যে অভিযোগ করা হচ্ছে, সেটা সত্যি না মিথ্যে খতিয়ে দেখা হবে। অভিযোগ এলে নিশ্চয়ই তদন্ত করা হবে। অভিযোগ না পেলেও… গতকাল থেকে আমরা তদন্ত করছি।
প্রসঙ্গত উল্লেখ্য, নবান্ন অভিযানে পুলিশের উপর হামলা, হুমকি, আদালত অবমাননা-সহ একাধিক অভিযোগে এফআইআর দায়ের বিজেপি বিধায়ক অশোক দিন্দা-সহ বেশ কয়েকজন বিজেপি নেতাদের বিরুদ্ধে। মোট ৭টি এফআইআর দায়ের নিউ মার্কেট ও হেয়ার স্ট্রিট থানায়।

Be the first to comment