ভবানীপুরের শীতলামাতা মন্দিরে পুজো দিয়ে সম্প্রীতি রক্ষার বার্তা মমতার, করলেন স্মৃতিচারণা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বুধবার শীতলা পুজো উপলক্ষে ভবানীপুরের কাঁসাইপাড়া শীতলামাতা মন্দিরে গিয়ে পুজো দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নবান্ন থেকে বেরিয়ে ভবানীপুরের কাঁসাইপাড়া শীতলামাতা মন্দিরে গিয়ে পুজো দিয়ে মমতার সংক্ষিপ্ত বক্তব্যে উঠে এলো পুরোনো দিনের কথা। এদিন স্মৃতিচারণা করে মুখ্যমন্ত্রী বলেন, “এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল করে দিয়েছি, কলেজে পড়াকালীন আমি সেখানে পড়াতাম।”
এরপরই, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় একটা বিশেষ গুণ হল সর্বধর্মের সমন্বয় রয়েছে। এই রাস্তাতেই দেখুন না, গুরুদোওয়ার থেকে মন্দির সবই আছে।


বাংলার মানুষের সুস্থতা প্রাথর্না করে মুখ্যমন্ত্রী বলেন, “মা সকলকে শান্তিতে রাখুন, ঠান্ডা রাখুন, দুরারোগ্য ব্যাধী যেন আর কারও জীবন কেড়ে না নেয়।”
শীতলা পুজোয় প্রচলিত একটি নিয়ম আছে ঘড়ে ঘড়ে পান্তা ভাত খাওয়া, সেই প্রসঙ্গে এদিন মমতা বলেন, “শীতল থেকে মা শীতলা, মা সকলকে ঠান্ডা রাখে, ব্যাধী থেকে মুক্ত রাখেন। তাই শীতলাপুজোতে রান্না হয় না, আগের দিন রান্না করে রাখা হয়। সেই পান্তাভাত খাওয়া হয়।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*