রোজদিন ডেস্ক: সন্ধ্যার ব্যস্ত সময়ে আজ ব্লু লাইনে আজ মেট্রো চলাচলে বিপত্তি হয়। পার্ক স্ট্রীট স্টেশনে রেক বিকল হওয়ায় সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর স্টেশন ও শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তমকুমার স্টেশন অবধি মেট্রো চলে। এর ফলে বহু নিত্যযাত্রী অসুবিধায় পড়েন। সাড়ে সাতটা নাগাদ ফের পরিসেবা স্বাভাবিক হলেও ভিড়ের জন্য অনেকে ট্রেনে উঠতে পারেন নি। অনেকে মেট্রোর জন্য অপেক্ষায় না থেকে চলে ও যান।

Be the first to comment