রোজদিন ডেস্ক :
রাজ্য জুড়ে উৎসবের আবহে আঁধার নেমেছে মিড ডে মিল (mid day meal) কর্মী, বিদ্যালয়গুলিতেও। গত ৩/৪ মাস রাজ্যের বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের টাকা দেওয়া হয়নি বলে বঙ্গীয় প্রাথমিক শিক্ষা সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা জানিয়েছেন। এমনকি মিড ডে মিলের কর্মীদের সাম্মানিক ভাতাও বন্ধ।। দীর্ঘ দিন টাকা না মেলায় বিদ্যালয়গুলিতে মিড ডে মিলের জিনিসপত্র সরবরাহ কারীরাও টাকা পাচ্ছেন না। ডিম, সবজি, ডাল, চাল, তেল ইত্যাদি নিত্য ব্যবহার্য পণ্যের দাম ও বেড়েই চলেছে। এই পরিস্থিতিতে বিদ্যালয়গুলি, মিড ডে মিলের কর্মীদের বকেয়া টাকা পুজোর আগে মিটিয়ে দেওয়ার আর্জি জানিয়ে আনন্দ হান্ডা মুখ্যমন্ত্রী কে চিঠি দিয়েছেন। পি এম পোষণ দফতরের অধিকর্তাকেও একই আর্জি জানান তিনি।

Be the first to comment