রোজদিন ডেস্ক : Mirza Galib Street Hotel Fire :
মাত্র দুদিনের মধ্যে তারাপীঠ ও কলকাতায় বিধ্বংসী আগুন প্রাণ কেড়েছে শিশু সহ আঠার জনের। বর্তমান সরকার এর জন্য প্রাক্তন সরকারের দিকে অভিযোগের আঙুল তুলছে।
আজ ঘটনাস্থলে গিয়ে নিজেপি নেতৃত্বাধীন বর্তমান সরকারকেও এক হাত নিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, এই সরকারের একশো দিন হয়ে গেল! বিল্ডিং অডিটও করানো হয়েছে। এরপরেও কি করে এই ঘটনা হয় তিনি প্রশ্ন তোলেন। ক্ষুব্ধ শুভঙ্কর সরকারের কথায়, এই সরকার চলছে না।

প্রসঙ্গেত, নতুন সরকার ক্ষমতায় আসার পর তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে ষোল জন মর্মান্তিক ভাবে প্রাণ হারান। এরপর সরকার বিল্ডিং অডিট করার সিদ্ধান্ত নেয়। তা করাও হয় বলে দাবি করে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিশানা করে শুভঙ্কর সরকার বলেন, উনিও সাড়ে নয় বছর তৃণমূলের মন্ত্রী ছিলেন। কলকাতার সবই উনি জানতেন। বিরোধী দলনেতা থাকার সময় বলতেন, তিনি সব জানেন। কিন্তু কিছু করতে পারছেন না। রাজ্যে নতুন সরকারকে তাঁরা স্বাগত জানিয়ে বলেছিলেন, সময় দিতে হবে। এখন একশো দিন পেরিয়ে গেছে, তা নিয়ে মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি প্রমুখ ঢাকঢোলও বাজাচ্ছেন! কিন্তু তারাপীঠে আগুন লাগলো, কলকাতায়ও প্রচুর আগুন লেগেছে।
মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি আরও বলেন, উনি তৃণমূলের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে এক বেঞ্চে বসে থাকতেন। বিরোধী নেতা হিসেবে তিনি ওঁকে কখনও বেঞ্চে বসতে দেখেননি।
তারাপীঠের অগ্নিকান্ডের উল্লেখ করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন, তিনি এখন কলকাতার বিধায়কও, তখন এখানেও বেআইনি ভাবে হোটেল চলছে সেটা ভাবলেন না? দৃশ্যত ক্ষুব্ধ শুভঙ্কর সরকার বলেন, তারাতলার পর বিল্ডিং অডিটে মাত্র দুটো মিললো? বসতি এলাকায় হোটেল চলছে, তবে কি করলেন ওঁরা? কলকাতা পুরসভার পর্ষদ ভেঙে দেওয়া হোল! মেয়র থেকে অন্যরা পালিয়ে গেলেন! এখন কে চালাবেন কলকাতা পুরসভা? একা পুরমন্ত্রী চালাবেন? এই যে নটি প্রাণ চলে গেল, এর দায় কার?
সল্টলেকে পুলিশ যে ধর্ষণ করলো, সেটাও একটা ঘটনা! শুভঙ্কর সরকার ক্ষুব্ধভাবে বলেন, তারাতলার মত এখানেও কয়েকজন গ্রেফতার হবেন, তারপর সব চুপ হয়ে যাবে।
ক্ষমতায় এসে তাঁরা যে বেআইনি নির্মাণ ভাঙার কথা বললেন, তার কি হোল? কিছু গরিবের ঘর বাড়ি ভাঙা হোল মাত্র। এই আমলে ১৭/১৮, জন মারা গেলেন,অপহরণ, ধর্ষণ হচ্ছে, এই সবের দায় কে নেবে প্রশ্ন তোলেন। সবই আগের আমলের ওপর দায় চাপাচ্ছেন, এই আমলে তবে কি কাজ হচ্ছে বলে প্রশ্ন তুলে দেন তিনি।

Be the first to comment