রোজদিন ডেস্ক : মোদি সরকারের আমলে দেশের বিদেশ নীতি মুখ থুবড়ে পড়েছে বলে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধীর অভিযোগ। আজ পাটনায় প্রধানমন্ত্রীকে তীব্র কটাক্ষে বিঁধে তিনি বলেন, ব্যক্তিগত বন্ধুত্বের ভিত্তিতে বিদেশ নীতি হয় না। আমেরিকা যেভাবে ভারতের ওপর একের পর এক শুল্ক আরোপ সহ নানা সমস্যা সৃষ্টি করছে, ভারতকে তার উচিত জবাব দিতে হবে।
জাতীয় স্বার্থকে আগে গুরুত্ব দেওয়ার জন্য তিনি কেন্দ্রের কাছে দাবি জানান।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও প্রধানমন্ত্রীর সমালোচনা করে বলেন, যাকে উনি বন্ধু (পড়ুন ট্রাম্প) বলেন, তিনিই এখন দেশকে নানা সমস্যায় ফেলছেন।
প্রসঙ্গত, গতকালও ট্রাম্প বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে মদত দিচ্ছে ভারত ও চিন। যা নিয়ে অস্বস্তিতে কেন্দ্র।

Be the first to comment