ফের বৃষ্টির আশঙ্কা

Spread the love

রোজদিন ডেস্ক : ফের বৃষ্টির আশঙ্কা ব্যক্ত করলো আবহাওয়া দফতর। আজ বিক্ষিপ্তভাবে অল্প বৃষ্টি হওয়ায় আমজনতার আশা ছিল, এবার ইতি পড়বে খারাপ আবহাওয়ার। এতে কার্যত জল ঢেলে আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপ ফের ঘনীভূত হচ্ছে। এর প্রভাবে কাল থেকে ফের বৃষ্টির আশঙ্কা। পুজোর চারদিন বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনাও আছে।
আজও কলকাতার বহু এলাকায় জলবন্দি মানুষ। এর ওপর নতুন করে বৃষ্টি হলে কি হবে সেই চিন্তা সব মহলেই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*