১০টা

Spread the love
  1. জল বিভীষিকায় মৃত বেড়ে ১২।
  2. প্রাথমিকে টেটের ফল প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ২ লক্ষ ৭৩ হাজার ১৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হলেন ৬৭৫৪ জন।
  3. প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে টেটের ফল প্রকাশের পরই রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলোতে নিয়োগের পরীক্ষা শুরু হবে।
  4. পুজোর আগে পকেট গরম হচ্ছে রেল কর্মীদের
  5. দলিত আদিবাসী অনগ্রসর শ্রেণি সংখ্যালঘু সম্প্রদায়ের-সহ প্রান্তিক মানুষরা ভোট চুরির বেশি শিকার হন, বললেন জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খারগে
  6. সাদাকাত আশ্রম স্বাধীনতা আন্দোলনের কেন্দ্রবিন্দু। সেখানে স্বাধীনতার পর প্রথম কংগ্রেস বর্ধিত ওয়ার্কিং কমিটির বৈঠক হচ্ছে। গণতন্ত্রের জননী বিহারে এই সভা করে গণতন্ত্র ও সংবিধান রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ এ কথাটাই আমরা বোঝাতে চাইছি  বললেন মল্লিকার্জুন খাড়গে।
  7. অপেক্ষা করুন হাইড্রোজেন বোমা আসছে, বললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
  8. তৃতীয়ার সন্ধ্যায় দূরদূরান্তের মানুষ উত্তরের সন্তোষ মিত্র স্কোয়ার থেকে দক্ষিণে ত্রিধারা চষে বেড়াচ্ছেন, প্যান্ডেল হপারদের ভিড় সর্বত্র।
  9. কলকাতার ময়দানে প্রায় দেড়শ জন মালিকে পূজোর উপহার তুলে দিল ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্টস ক্লাব। গাঙ্গুলী গ্রুপের সহায়তায় এক সুন্দর অনুষ্ঠানে তারা উপহারের পাশাপাশি মিষ্টিমুখও সবাইকে করান।
  10. বৃষ্টিতে মৃৎশিল্পীদের মাথায় হাত। অনেকেরই প্রতিমা ধুয়ে গেছে। তবে মধ্য কলকাতার আর্মহার্স্ট স্ট্রিটের এক মণ্ডপে প্রতিমা এসে গেছিল। সেখানে দুর্গা থাকলেও কার্তিক গণেশ লক্ষ্মী-সরস্বতী জলে ডুবে গলে গেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*