শ্যামাপ্রসাদের ইতিহাস ভূলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে :  প্রধানমন্ত্রী 

Spread the love

রোজদিন ডেস্ক :

ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ অভিযোগ করেন। অভিযোগের আঙুল কংগ্রেসের দিকে। শুধু প্রধানমন্ত্রী না, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও একই সুরে বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তাঁর মত রাষ্ট্রবাদী, স্বাধীনতা সংগ্রামী, দেশপ্রেমিককে সেই ভাবে তাঁর নিজের রাজ্যেই মর্যাদা দেওয়া হয়নি। তাঁর সম্পর্কে অনেক কিছুই মানুষ জানে না বলে তাঁরা মন্তব্য করেন।

শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই এই রাজ্য ভারতের সঙ্গে আছে বলে জোর গলায় প্রচার করেন প্রধানমন্ত্রী সহ তাঁর দল। আজ ও সেই কথা বলেন প্রধানমন্ত্রী। আজ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে কলকাতার মিলন মেলা প্রাঙ্গণের অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন প্রধানমন্ত্রী। জানান, তিনি নিজে এখানে আসতে পারেননি, প্রযুক্তির সহায়তায় বক্তব্য রাখছেন।প্রধানমন্ত্রী বলেন, শ্যামাপ্রসাদ বলেছিলেন, কংগ্রেস দেশ ভাগ করেছে, তিনি পাকিস্তান ভাগ করলেন! এই রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত রাখার জন্য তাঁর অনলস সংগ্রাম, প্রচেষ্টার কথা বলেন।

তাঁদের সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন সফল করেছেন বলে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, কাশ্মীরের ৩৭০ ধারা তুলে দেওয়া হয়েছে। শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি সব ক্ষেত্রে শ্যামাপ্রসাদের বহুমুখী প্রতিভার উল্লেখ করেন তিনি। আরও বলেন, উনি বঙ্গ জাতির আত্মসম্মানের পুনরুদ্ধার, মাতৃ ভাষার মাধ্যমে শিক্ষা প্রচার প্রধান লক্ষ্য বলে জানিয়েছিলেন। দাস মানসিকতা থেকে মুক্তির কথা বলেছিলেন।

দেশের সব রাজ্য নিজের পরিচয় নিয়ে এক ভাবনা, চেতনা নিয়ে থাকবে বলে জানান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রীর বক্তব্যর প্রতিধ্বনি করে বলেন, কংগ্রেস দেশ ভাগ করেছিল, এই রাজ্য কে পাকিস্তানের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করেছিল, শ্যামাপ্রসাদই তা প্রতিরোধ করেছিলেন।

রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ। বলেন, নির্বাচনী প্রচারে যা বলা হয়েছিল, ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী সব রূপায়িত করেছেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ক্ষমতায় আসার পর তাঁর কাছে একটি ফোন আসে। শ্যামাপ্রসাদের জন্মদিনকে পালন করার কথা বলেন। মঞ্চে তখন উপবিষ্ট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনিই তাঁকে এই পরামর্শ দিয়েছিলেন বলে মুখ্যমন্ত্রী জানান।

বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। তাঁরা তা হতে দেবেন না। তাঁর ভাবধারা অনুসরণ করে রাজ্য চলবে বলে জানান। অনুষ্ঠানে প্রয়াত শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*