১১ জানুয়ারি সোমনাথ মন্দির দর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

Spread the love

রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১১ জানুয়ারি গুজরাটের সোমনাথ মন্দির দর্শনে যাচ্ছেন।
ওই মন্দিরে বছরব্যাপী সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন উপলক্ষে ৮ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি অবধি সামাজিক, আধ্যাত্মিক নানা অনুষ্ঠান হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমনাথ মন্দিরকে বহুবার ভারতীয় সভ্যতার শক্তিশালী প্রতীক হিসাবে বর্ণনা করেছেন।বহুবার বিদেশি আক্রমণে বিধ্বস্ত এই মন্দির ফের আপন মহিমা নিয়ে গড়ে উঠেছে। প্রধানমন্ত্রীর মতে, সবরকম প্রতিকুলতা সত্বে ও যেভাবে এই মন্দির আবার গড়ে উঠেছে, তা এই জাতিরই প্রতিফলন।
সম্প্রতি এই বিষয়ে গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি একটি পোস্টও করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*