MOLESTATIONS IN SCHOOL: পরীক্ষায় টুকলি রোখার নামে মহিলা পরীক্ষার্থীদের শ্লীলতাহানি, অভিযোগে সাঁকরাইলের স্কুলে

Students Taking Exam in Classroom Setting. Students in uniforms are seated in a classroom, writing answers during an exam, highlighting focus and academic testing.
Spread the love

প্রতিবেদন: ডিএলএড পরীক্ষায় টুকলি রোখার নামে মহিলা পরীক্ষার্থীদের শ্লীলতাহানির (Molestations in School) অভিযোগ। এমনকি তাদের শরীরে হাত দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। হাওড়ার সাঁকরাইলে প্রাথমিক শিক্ষকদের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা ডিএলএড পরীক্ষাকে কেন্দ্র করে গুরুতর অভিযোগ উঠল। এই নিয়ে একাধিক পরীক্ষার্থী সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাঁকরাইল গার্লস হাইস্কুলের ঘটনা। পরীক্ষার্থীদের অভিযোগ, টুকলি রুখতে পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে মহিলা পরীক্ষার্থীদের শরীর ও পোশাক তল্লাশির নামে তাদের সঙ্গে অসম্মানজনক আচরণ ও শ্লীলতাহানি করা হয়। দিন কয়েক ধরে চলা এই পরীক্ষতেই চলছিল বাড়াবাড়ি রকমের তল্লাশি। আরও অভিযোগ, আপত্তি জানানোর পরও পরিস্থিতি বদলায়নি। বেসরকারি সংস্থার মহিলা বাউন্সারদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। শুধু মহিলা পরীক্ষার্থীরাই নন, হেনস্থা করা হয়েছে কয়েকজন পুরুষ পরীক্ষার্থীকেও। তাঁদের দাবি, পরীক্ষা কেন্দ্রে ঢোকার আগে কাউকে কাউকে পোশাক খুলিয়েও শারীরিক তল্লাশি করা হয়েছে। এ ধরনের অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা পরীক্ষাকেন্দ্রে গিয়ে পরীক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। গোটা ঘটনায় বেজায় ক্ষুব্ধ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*