More Than 200 ISI Backed Arrest, দাবি অমিত শাহর

Spread the love

রোজদিন ডেস্ক : 
স্বাধীনতা দিবসের আগে আইএসআই মদতপুষ্ট শেহজাদ ভাট্টি গোষ্ঠীর ২০০ জনের বেশি (More Than 200 ISI Backed Arrest) ব্যক্তিকে গ্রেফতার করে তাদের সন্ত্রাসী কার্যকলাপ আটকানো গেছে।
স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আজ এই দাবি করে বলেন, ১৪টি রাজ্যে সমন্বয় করে এই কাজ হয়েছে। একে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের নিদর্শন বলে তিনি বলে তিনি দাবি করেন।
সমাজ মাধ্যমে অমিত শাহ আরও বলেন, আইএসআই সহায়তাপ্রাপ্ত ধৃতদের কাছ থেকে পাকিস্তান অর্ডন্যান্স কারখানার গ্রেনেড, আইইডি, পিস্তল, কার্তুজ, চরবৃত্তির জন্য সিসি ক্যামেরা ইত্যাদি পাওয়া গেছে। সারা দেশে হত্যা, আক্রমণ ইত্যাদিতে তা ব্যবহার হোত।
মোদি সরকার আইএসআই মদতপুষ্ট শাহজাদ ভাট্টির এই সব কার্যকলাপ ধ্বংস করে দিয়েছে। এর জন্য তিনি গোয়েন্দা ও রাজ্য পুলিশের সমন্বয় ও কাজের প্রশংসা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*