জলবন্দি শহরে মা-ছেলের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

Spread the love

রোজদিন ডেস্ক : জলবন্দি শহরে মা ছেলের মৃত দেহ নিয়ে চাঞ্চল্য ছড়ালো কলকাতায় নদার্ন পার্ক এলাকায়।  বাঁশদ্রোণির বাসিন্দা কুণাল দাস আজ দুপুরে পুলিশকে জানান, তাঁর আত্মীয় শীলা দাশগুপ্ত ও পুত্র সুতীর্থর কোন সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। প্রতিবেশীদের সুত্রে তাঁদের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ আসছে বলে তিনি জেনেছেন। পুলিশ গিয়ে দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করে মা ও ছেলের মৃতদেহ উদ্ধার করে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নামে।

স্থানীয় সুত্রে প্রকাশ, আদতে পুরীর বাসিন্দা ছিলেন তাঁরা। শীলা দাশগুপ্তর স্বামী ছিলেন অধ্যাপক। তাঁর মৃত্যুর পর ওখানকার বাড়ি বিক্রি করে বছর দেড়েক আগে এখানে আসেন। মা-ছেলে উভয়েই অসুস্থ ছিলেন বলে জানা যায়।  শীলা দেবীর (৬৯) ওড়িশায় মস্তিষ্কের অপারেশন হয়েছিল। পুত্র সুতীর্থর (৩৮)  মানসিক সমস্যা ছিল। উভয়েই এখানে চিকিৎসা করাতেন। কিভাবে তাঁদের দুজনের মৃত্যু হল, একই দিনে তা হয়েছে কিনা ময়নাতদন্তের পর তা জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*