রোজদিন ডেস্ক: বিয়ের দু মাস ও হয় নি, চিকিৎসক স্বামী, পরিবারের অত্যাচারে আত্মঘাতী হলেন তরুণী বিশাখা টিকার! পুলিশ তাঁর স্বামী কে গ্রেফতার করেছে। শাশুড়ি, দেওর পলাতক। মুম্বাই এর থানের এই মর্মান্তিক ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।।
সূত্রের খবর গত ৩০ এপ্রিল বিশাখার বিয়ে হয়। এর পর থেকেই তাঁর স্বামী, পরিবারের অন্যরা তাঁকে বাবার বাড়ি থেকে টাকা, গয়না আনার জন্য
চাপ দিতেন। তাঁকে কারও সঙ্গে কথা বলতে দেওয়া হোত না। এক প্রতিবেশী র সঙ্গে কথা বলায় বিশাখার স্বামী তাঁর ওপর নজরদারি করার জন্য বাড়ির ভিতরে ও বাইরে সি সি টি ভি লাগিয়ে দেন। মানসিক, শারীরিক এত অত্যাচার সহ্য করতে না পেরে তিনি আত্মঘাতী হন। তাঁর পরিবারের অভিযোগে বিশাখার
চিকিৎসক স্বামী কে পুলিশ গ্রেফতার করেছে।
এই ঘটনা র তদন্ত করছে পুলিশ।

Be the first to comment