বিহারের ভোটার তালিকায় অন্য দেশের নাগরিকের নাম? কি বলছে কমিশন!

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- চলতি বছরের অক্টোবর-নভেম্বরে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে সেখানকার ভোটার তালিকার বিশেষ ও নিবিড় সংশোধন করতে উদ্যোগী হয়েছে কমিশন। সেখানে অন্য দেশের অনেক নাগরিকের খোঁজ পাওয়া গিয়েছে বিহারের ভোটার তালিকায়। এক বিশেষ সূত্র মারফত এমন খবর পাওয়া গেছে।
আনুষ্ঠানিক ভাবে কমিশনের তরফে অবশ্য এই সংক্রান্ত কোনও ঘোষণা এখনও করা হয়নি।

উল্লেখ্য, ভোটারদের পরিচয় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় নথি দিতে বলা হয়েছে। সেই প্রক্রিয়ারই অঙ্গ হিসাবে বুথ স্তরের আধিকারিকেরা বাড়ি বাড়ি ঘুরছেন। ভোটারদের পরিচয়, নথি যাচাই করছেন।

বিশেষ সূত্রের খবর, এর মধ্যেই বাংলাদেশ, নেপাল এবং মায়ানমারের নাগরিকদের খোঁজ মিলেছে, যাঁরা বিহারে আছেন। কমিশন সূত্রে দাবি, বেআইনি এই সমস্ত পরিযায়ী শ্রমিকের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে না। ওই তালিকা প্রকাশ করা হবে ৩০ সেপ্টেম্বর। ১ আগস্টের পর থেকে এই সমস্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। তার পর চূড়ান্ত হবে ভোটার তালিকা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*