রোজদিন ডেস্ক, কলকাতা:- সোমবার ১৪ জুলাই, শুভাংশু শুক্লা আন্তর্জাতিক মহাকাশ স্টেশন আইএসএস থেকে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবেন। আজকে বিকেল সাড়ে ৪টায় স্থানীয় সময় অনুযায়ী তিনি এবং তাঁর সঙ্গীরা আইএসএস থেকে পৃথিবীর দিকে যাত্রা শুরু করবেন। আগামিকাল সকাল ৭ টা ৫ মিনিটে ক্যালিফোর্নিয়ার উপকূলে হবে স্প্ল্যাশডাউন। এটি তাঁদের অ্যাক্সিওম – ৪ এর অংশ এবং তাঁরা প্রায় দুই সপ্তাহ মহাকাশে কাটিয়েছেন।মহাকাশ থেকে ফিরে আসার পর, শুভাংশু শুক্লা এবং তাঁর সঙ্গীদের ৭ দিনের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে।

১৯৮৪ সালে মহাকাশ থেকে প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মা ভারত সম্পর্কে বলেছিলেন, ‘সারে জাঁহা সে আচ্ছা’। ৪১ বছর পর একই কথা শোনা গেল দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার মুখেও। আন্তর্জাতিক স্পেস স্টেশনে দুই সপ্তাহের অক্লান্ত পরিশ্রমের পরে আজ ঘরে ফেরার পালা। তার আগেই মহাকাশ থেকে পাঠালেন এই বার্তা।
পৃথিবীতে ফেরার আগে আন্তর্জাতিক স্পেশ স্টেশনেই আয়োজন করা হয়েছিল বিশেষ খাওয়া-দাওয়া। ৬ দেশের ১১ জন প্রতিনিধি মিলে নিজেদের দেশের ঐতিহ্য ও রীতিনীতিকেই তুলে ধরেন ওই ভোজে। বিদায় বার্তায় ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা দেশের উন্নতির প্রশংসা করেন এবং মহাকাশচারী রাকেশ শর্মার কথার সূত্র ধরেই বলেন, “মহাকাশ থেকে ভারত আজও সারে জাঁহা সে আচ্ছা।”শুভাংশু আরও বলেন যে “আজকের ভারত আত্মবিশ্বাসী, সাহসী, গর্ব ও স্বপ্নে পরিপূর্ণ। মহাকাশ থেকে আজকের ভারত নির্ভীক ও পূর্ণ দেখায়।”


Be the first to comment