রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকে নবান্ন অভিযান। হাওড়া স্টেশনের সামনে জড়ো হয়ে নবান্নের দিকে মিছিল করে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁদের।
উল্লেখ্য, যোগ্য শিক্ষকদের সসম্মানে স্বপদে পুনর্বহালের দাবি রয়েছে চাকরিহারা শিক্ষকদের। রিভিউ থেকে যোগ্যদের চাকরি ফেরানোর ক্ষেত্রে রাজ্যের উদ্যোগ চায় তাঁরা। আনটেন্টেড সার্টিফায়েড লিস্ট ও OMR শিট প্রকাশ করে রি-প্যানেলিংয়ের মাধ্যমে চাকরি ফেরানোরও দাবিও তুলেছেন তাঁরা। এর মাঝেই আজকের নবান্ন অভিযান কি ঘটতে চলেছে সেটাই এখন দেখার।
এদিকে চাকরীহারাদের নবান্ন অভিযানকে ঘিরে অতি তৎপর হয়েছে প্রশাসনও। জানা গেছে, হাওড়ার থেকে যেকটি রাস্তা, মূলত যে চারটি পয়েন্ট দিয়ে নবান্নে যাওয়া যায়, সেই চারটি পয়েন্ট আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেওয়া হবে। বড়বড় গার্ডরেল নিয়ে আসা হয়েছে। এবং তার মাধ্যমে রাস্তাগুলিকে একেবারে যে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা, তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। হাওড়া সিটি পুলিশের উচ্চ পদস্ত আধিকারিকরা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। এবং যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখছেন।

Be the first to comment