বজ্র আঁটুনি! চাকরীহারা শিক্ষকদের অভিযান ঘিরে কার্যত দূর্গে পরিণত হল নবান্ন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- আজ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারারা। এবার আসরে চাকরিহারা শিক্ষকরা, অভিযান করবেন নবান্নের দিকে। সোমবার বেশ কতগুলি দাবিকে কেন্দ্র করেই রাজ্যের শীর্ষ প্রশাসনিক দফতর পর্যন্ত মিছিল করতে চলেছেন এই চাকরিহারা শিক্ষকরা।

মূলত, যোগ্য-অযোগ্য চাকরিহারাদের তালিক প্রকাশ করতে হবে ও রিভিউ পিটিশনের মাধ্যমে চাকরি ফিরিয়ে দিতে হবে, এছাড়াও একাধিক দাবি নিয়েই আজ নবান্নের পথে হাঁটবেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের’ আন্দোলনকারীরা।

অন্যদিকে আজ নবান্নের নিরাপত্তায় বজ্র আঁটুনি প্রশাসনের। শনিবার তৎপর হয়েছে পুলিশ-প্রশাসন। ইতিমধ্যেই নবান্ন সংলগ্ন গোটা এলাকায় সিসিটিভি এবং ড্রোন দিয়ে নজরদারি শুরু হয়েছে। মোতায়েন হয়েছে বাড়তি পুলিশ, র‌্যাফ কমব্যাট ফোর্স, এমনকি জলকামানও। আন্দোলনকারীদের রুখতে একেবারে ‘তৈরি’ প্রশাসন।

সর্বোপরি আন্দোলনের কারণে নবান্ন সংলগ্ন রাস্তাগুলিতেও বিশেষ করে ফোরশোর রোডে বেড়েছে যানজট। আকাশছোঁয়া ব্যারিকেড ও গার্ডরেল বসিয়েছে পুলিশ। যার জেরে সংকীর্ণ হয়েছে যান চলাচলের রাস্তা। দেখা গিয়েছে, একেবারের রাস্তার উপরে ঢালাই করে দেওয়া হয়েছে ব্যারিকেডের একাংশ। যাতে আন্দোলনকারীরা কোনও ভাবে সেটিকে সরাতে না পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*