আরও ১২

Spread the love
  1. কেরলের জন্য রওনা দিলেন রাহুল গান্ধী। যাচ্ছেন ওয়নাড, রয়েছে একাধিক কর্মসূচি।
  2. কংগ্রেস সাধারণ সম্পাদক ও waynader এমপি প্রিয়াঙ্কা গান্ধী সবাইকে অনুরোধ জানান ভোট চুরি নিয়ে গণস্বাক্ষর কর্মসূচিতে যোগদান করতে। প্রতিটি সংগৃহীত সই এক একটি ভোটের সমান গুরুত্বপূর্ণ বললেন প্রিয়াঙ্কা। আমাদের গণতন্ত্রের ভিত্তি একজন মানুষ একটি ভোট। এই ধারণাকে সমর্থন করুন, সমৃদ্ধ করুন ,আহ্বান প্রিয়াঙ্কার।
  3. ভোট ছিল মানুষের জীবনের উৎসব, এখন ভোট দিতে পারবে কি? সেই নিয়ে লোকে আতঙ্কে। বললেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী।
  4. আমেরিকায় ফের আক্রমণের শিকার ভারতীয়। ক্যালিফোর্নিয়ায় ৩০ বছর বয়সী তথ্যপ্রযুক্তি কর্মীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। অভিযোগ নিজের রুমমেটকে ছুরি মেরে খুন করেছেন ওই ভারতীয়। এই অভিযোগ অস্বীকার করেছে, ওই ভারতীয় এর পরিবার। তাদের দাবি বর্ণবিদ্বেষের শিকার তিনি এবং মার্কিন পুলিশ সেই জন্যই তাকে হত্যা করেছে।
  5. আদানি গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন শর্ট সেলার হিন্দেনবার্গের রিপোর্ট খারিজ করে দিল সেবি। তদন্তের পর সেবি জানিয়েছে হিন্ডেনবার্গের তোলা কোন অভিযোগই প্রমাণিত হয়নি। আদানিরা কোন আইন ভাঙেনি। বিজেপি মহলে খুশির হাওয়া। কংগ্রেসকে চাপে ফেলছে তারা প্রশ্ন চলছে কংগ্রেস কি ক্ষমা চাইবে ?
  6. ভোটাধিকার হারালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনা
  7. জন্মদিনের পার্টিতে ডেকে গণধর্ষণ, হরিদেবপুর কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত দেবাংশ বিশ্বাস।
  8. লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী বামপন্থী ডাক্তারের ৬ বছরের জেল হল। অভিযোগ যৌন হেনস্তার।
  9. পুজোকে কেন্দ্র করে বাংলা এখন বিশ্বজনীন ।বহুবিদেশী পর্যটক আসছেন এখানে।
  10. পুরুলিয়ার ঝালদা ও  ঝাড় গ্রামের লালগড়ে জোড়া রয়েল বেঙ্গল আতঙ্ক
  11. ওড়িশায় লাগাতার ধর্ষণ ,অনাস্থা আনছে কংগ্রেস
  12. বৃষ্টি ধ্বসে বিপর্যস্ত মুসৌরি, আটকে শতাধিক পর্যটক।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*