পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. যান্ত্রিক ত্রুটির কারণে ফের দিনের ব্যস্ত সময়ো ব্যাহত মেট্রো পরিষেবা। মহাত্মা গান্ধি রোড স্টেশনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। দমদম থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত বন্ধ হয়ে যায় পরিষেবা। মেট্রো না মেলায় ক্ষুব্ধ যাত্রীরা।
  2. রাষ্ট্রসঙ্ঘের অধিবেশনে ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দিতে চলতি সপ্তাহে জেনিভা যেতে পারেন বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। আগামী ১৮ থেকে ২৩ অক্টোবর রাষ্ট্রসঙ্ঘের এই অধিবেশনে যোগ দেওয়ার কথা তাঁর।
  3. ৬৮ বছরে প্রয়াত হলেন দূরদর্শনের জনপ্রিয় ধারাবাহিক মহাভারতের কর্ণ চরিত্রের অভিনেতা পঙ্কজ ধীর। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে।
  4. রাজ্যে সবমিলিয়ে যত ওষুধ মজুত আছে এক্সপায়ারি ডেট-সহ পূর্ণাঙ্গ তালিকা চেয়ে পাঠাল স্বাস্থ্য ভবন
  5. বাড়ছে দূষণ, তাই জাঁকিয়ে শীত আসার আগেই একাধিক পদক্ষেপ করল সতর্ক দিল্লি প্রশাসন।
  6. আজ দার্জিলিংয়ে মুখ্যমন্ত্রী। সারলেন রিভিউ বৈঠক। যাঁরা ত্রাণ ও উদ্ধারে ভালো কাজ করেছে তাঁদের দিলেন পুরস্কার।
  7. রিভিউ মিটিং সেরে পাহাড়ে জনসংযোগে মুখ্যমন্ত্রী। করলেন হাতির নামকরণ।
  8. জনসংযোগে বেরিয়ে এক শিল্পীর অনুরোধে রাস্তায় ছবিও আঁকলেন মুখ্যমন্ত্রী।
  9. বর্ষা বিদায় নিতেই দ্রুত বদলে যাচ্ছে আবহাওয়া। রাজ্য জুড়ে কমছে তাপমাত্রা। শুরু শীতের আমেজ। এরই মধ্যে ঘূর্ণাবর্তের আশঙ্কা।
  10. বজবজ লাইনের সন্তোষপুর স্টেশনের কাছে এক যুবককে ছুরির কোপ। অভিযোগ পেতেই ধৃত আততায়ী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*