রোজদিন ডেস্ক :
নিউটাউনের চন্ডীবেরিয়ার আবাসন থেকে এক তরুণীর ঝুলন্ত দেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। একটি ঘরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে তাঁর সঙ্গীকেও। হাতের শিরা কাটা অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলছে। তিনি সুস্থ হলে এই রহস্যর জট খুলবে বলে পুলিশ মনে করে।
সূত্রের খবর, মৃত তরুণী তৃষা সাহার (২৫) বাড়ি ব্যারাকপুরে। তিনি পরিচিত নেটপ্রভাবী। কয়েক মাস আগে সঙ্গী সৌভিক রায়ের সঙ্গে নিউ টাউনের চন্ডীবেরিয়ায় আবাসনে থাকা শুরু করেন। সৌভিকের বাড়ি নৈহাটিতে। সূত্রের খবর, রবিবার গভীর রাতে পুলিশ তৃষার ঝুলন্ত দেহ উদ্ধার করে। তাঁর শরীরে নানা আঘাতের চিহ্নও ছিল। গুরুতর জখম অবস্থায় সৌভিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।
তৃষাকে হত্যা করে তাঁর সঙ্গী আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। তবে দুজনের শরীরে আঘাতের চিহ্ন কিভাবে তা পুলিশকে ভাবাচ্ছে।
পুরো বিষয়ে তদন্ত চলছে।

Be the first to comment