রোজদিন ডেস্ক, কলকাতা:-নিকোপার্কে ওয়াটার রাইডে মৃত্যু হল এক যুবকের। সূত্রের খবর, আজ নিকোপার্কে ওয়াটার রাইডে ওঠে বয়স আঠারোর এক যুবক, নাম রাহুল দাস। ক্যালকাটা হার্ট ক্লিনিক এন্ড হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
তবে কেন হঠাৎ’ই এমন হল তার সঠিক কোনো কারণ জানা যায়নি। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে ঘনীভূত হয়েছে রহস্য। আকস্মিক কেন এই মৃত্যু বা কি এর কারণ তার কারণ খোঁজা চলছে। নিকোপার্ক কর্তৃপক্ষ জানায়, হার্ট অ্যাটাকের কারণেই এই মৃত্যু।
সূত্রের খবর, এদিন ৭জনের একটি টিম নিকোপার্কে যায় ওয়াটার পার্কে জলের রাইডগুলোতে। এর মধ্যেই একজন যুবক যার মৃত্যু হয়।

Be the first to comment