উচ্চ আদালতে স্বস্তি রাজ্যের! এসএসসি বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:– এসএসসি বিজ্ঞপ্তির একাধিক বিষয় নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। মামলাকারীদের আর্জি ছিল অবৈধভাবে সুপ্রিম কোর্টের নির্দেশিকা না মেনে অভিজ্ঞতার ভিত্তিতে বাড়তি ১০ নম্বর দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাতে অন্য আবেদনকারীরা পিছিয়ে পড়বে। এছাড়াও বয়সসীমা সংক্রান্ত নির্দেশিকাও ঠিকমতো মানা হয়নি বলে জানিয়েছিলেন মামলাকারীরা। কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আর্জিকে মান্যতা দেয়নি। বুধবার মামলাকারীদের আবেদন খারিজ করে দিয়েছে বিচাপতি সৌমেন সেন ও স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ। ফলে আপাতত নতুন বিজ্ঞপ্তি অনুসারে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে কোনও বাধা রইল না। বয়স এবং নম্বর ছাড় সংক্রান্ত নয়া বিধি চ্যালেঞ্জ মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাই কোর্ট। তবে সিঙ্গল ও ডিভিশন বেঞ্চের নির্দেশ মোতাবেক পরীক্ষায় বসতে পারবে না ‘চিহ্নিত অযোগ্য’রা। সুতরাং বহাল থাকছে স্কুল সার্ভিস কমিশনের গত ৩০ মে-র বিজ্ঞপ্তি।

বিস্তারিত আসছে…

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*