রোজদিন ডেস্ক :
উত্তর প্রদেশের নয়ডায় এক পরিবারের পাঁচ জনের রহস্য মৃত্যুতে নয়া মোড় দেখা দিয়েছে। এর নেপথ্যে পারিবারিক অশান্তি আছে বলে পুলিশ মনে করছে। মৃত ললিতার ভাই এর অভিযোগে মৃত মহেশের তিন বোনকে আটক করেছে পুলিশ। ২০১৯ সালে মহেশের বড় ভাইও ট্রেনের তলায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। এর নেপথ্যে ও পারিবারিক অশান্তি ছিল। সূত্রের খবর, মৃত মহেশের স্ত্রী, পরিবার দীর্ঘদিন মানসিক নির্যাতনের শিকার ছিলেন। মৃত মহেশের ফোনের এক অডিও রেকর্ডে তিনি পারিবারিক অশান্তি র কথা বলে যাওয়ায় পুলিশ এই ঘটনার সব দিক খতিয়ে দেখছে। জমির ক্ষতিপূরণ বাবদ এই পরিবার অনেক টাকা পেয়েছিল। তা নিয়ে মা,বোন দের সঙ্গে অশান্তি কিনা পুলিশ খতিয়ে দেখছে।
রাতে নুডলস, চা খেয়ে এই মৃত্যুর নেপথ্যে আত্মহত্যা নাকি অন্য কিছু,, সব ই এখন তদন্তের আওতায়।
মর্মান্তিক এই ঘটনায় এলাকায় এখনও গভীর শোক। সকলেই এর আসল কারণ সামনে আসুক তাই চান।

Be the first to comment