ওড়িশার বালেশ্বরে কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ২

Spread the love

রোজদিন ডেস্ক : ওড়িশার বালেশ্বরে কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ২।  আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ওই দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম জ্যোতিপ্রকাশ বিসওয়াল এবং শুভ্র সম্বিত নায়েক।

এর আগে, বালেশ্বরে কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলেজের সহকারী অধ্যাপক এবং কলেজের তৎকালীন অধ্যক্ষ দিলীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছিল। নতুন দু’জনকে গ্রেফতারের পরে এই মামলায় ধৃতের সংখ্যা বেড়ে হলো ৪। রবিবার রাতে তাঁদের গ্রেপ্তার করে ওড়িশা ক্রাইম ব্রাঞ্চ।

রবিবার, জ্যোতি প্রকাশকে হাসপাতাল থেকে ছাড়ার পরেই গ্রেফতার করা হয়। এরপরে, দুই ধৃতকে বালেশ্বরের সাব-ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (এসডিজেএম)-এর আবাসিক অফিসে হাজির করানো হয়েছিল। বিচারক দু’জনের জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*