আফগান সীমান্তে পাকিস্তানের হামলায় নিহত ১৬

Spread the love

রোজদিন ডেস্ক : আফগান সীমান্তে পাকিস্তানের হামলায় ১৬ জন প্রাণ হারালেন। শনিবার মধ্য রাতে আফগান সীমান্তে সাত জায়গায় হামলা চালায় পাকিস্তান। এতে ক্ষুব্ধ তালিবান তাদের পালটা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। অভিযোগ, অবৈধভাবে সীমা লঙ্ঘন করে আফগানিস্তানের আকাশে প্রবেশ করে পাকিস্তান এই হামলা চালায়। তাদের দাবি, জঙ্গি ঘাঁটি ধ্বংসের জন্য এই অভিযান। সূত্রের খবর, আফগানিস্তানের বেহসুদ জেলায় সাধারণ মানুষের বাড়ি ঘরে এই আক্রমণ হয়। এর ফলে এক পরিবারের ১৬ জন প্রাণ হারান। এক বছরের শিশু, আশি বছরের বৃদ্ধ সহ মহিলা, পুরুষরা এতে নিহত হন।
পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কে অবনতির ফলে উভয় পক্ষই আক্রমণ, প্রতি আক্রমণ করছে। এর ফলে দুই দেশের সীমান্তের মানুষজন তটস্থ বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*