স্ত্রী ও সদ্যোজাতকে দেখতে ওয়ার্ডেই জোর করে ঢুকতে চেয়েছিলেন, বাধা দিতেই পুলিশকে কামড়ে দিলেন এক ব্যক্তি

Spread the love

প্রসূতি বিভাগে থাকা স্ত্রী ও সদ্যোজাতকে দেখতে ওয়ার্ডেই জোর করে ঢুকতে চেয়েছিলেন এক ব্যক্তি। বাধা দিতেই পুলিশকে কামড়ে দেন তিনি। ঘটনাটি শিলিগুড়ি জেলা হাসপাতালের।
গত রবিবার পুত্র সন্তানের জন্ম দেন তিনি। তাঁকে দেখতেই আজ সকালে ভিজ়িটিং আওয়ারের পরে যান মালার স্বামী। কিন্তু প্রসূতি ওয়ার্ডে নার্সরা ঢুকতে না দেওয়ায় গন্ডগোল শুরু করেন বিকাশ। চিকিৎসকদের সঙ্গে ধাক্কাধাক্কিও হয়। পুলিশ ক্যাম্পে খবর যেতেই সেখানে আসেন বিবেক লামা নামে এক পুলিশ কর্মী। বাধা দিতেই তাঁর বাঁ হাতের হাতের আঙুলে কামড়ে দেন বিকাশ। যন্ত্রণায় চিৎকার করতে থাকেন ওই পুলিশ কর্মী। বাকিরা এসে বিকাশকে সেখান থেকে সরিয়ে দেন। তাকে আটক করা হয়েছে।
আহত বিবেক লামা বলেন, “ওই ব্যক্তিকে ধরতেই আঙুল কামড়ে ধরেন তিনি। মাংস তুলে নেন। কেন উনি এমন করলেন সেটাই বুঝতে পারছি না।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*