আজ বিশ্বের সর্বোচ্চ রেলসেতু চেনাব ব্রিজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জম্মু ও কাশ্মীরের একদিনের সফরে চন্দ্রভাগা নদীর উপর বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে আর্চ সেতু উদ্বোধন করবেন।
চন্দ্রভাগা নদীর উপরে তৈরি করা হয়েছে ‘বিশ্বের সর্বোচ্চ রেলসেতু’ অঞ্জী ব্রিজ। তা উদ্বোধন করতে আজ শুক্রবার কাশ্মীরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রভাগা রেলসেতুর (চেনাব ব্রিজ) দৈর্ঘ্য ১.৩ কিলোমিটার। এই সেতু তৈরিতে খরচ হয়েছে ১৪০০ কোটি টাকা। এই চন্দ্রভাগা নদী থেকে এই সেতুর উচ্চতা ৩৫৯ মিটার (১১৭৭.৮২ ফুট)। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে ট্রেন ছুটতে পারবে এই সেতুর উপর দিয়ে। রিখটার স্কেলে আট মাত্রার ভূমিকম্পও একে টলাতে পারবে না। এই সেতু ১২০ বছর পর্যন্ত টিকে থাকবে বলে দাবি নির্মাতাদের।
তাঁর হাত ধরেই উপত্যকায় নতুন দু’টি বন্দে ভারত ট্রেনেরও সূচনা হতে চলেছে। এই রেলসেতু কাশ্মীরের সঙ্গে দেশের বাকি অংশের যোগাযোগ আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে।

উত্তর রেলওয়ে বৃহস্পতিবার ঘোষণা করেছে যে ৭ জুন থেকে শ্রীনগর এবং বৈষ্ণো দেবী কাটরার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের নিয়মিত পরিষেবা শুরু হবে।এ ছাড়াও কাশ্মীরে মোট ৪৬ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা মোদীর। কাটরা থেকে এই প্রকল্পগুলির উদ্বোধন করা হবে। বৈষ্ণো দেবী মন্দিরে যাওয়ার বেস ক্যাম্প কাটরা। বৃহস্পতিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই কাশ্মীরকে রেলপথে যুক্ত করা সম্ভব হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*