জঙ্গি দমনে কেন্দ্রের নয়া কৌশল “প্রহার” চালু হচ্ছে

Spread the love

রোজদিন ডেস্ক : জঙ্গি দমনে কেন্দ্রের নয়া নীতি ও কৌশল “প্রহার” সোমবার সামনে আসে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই সুসংবদ্ধ, সুসংহত প্রকল্পে জঙ্গি মোকাবিলায় নতুন দিগন্ত খুলে যাবে বলে সংশ্লিষ্ট মহলের আশা। একাধিক পরতযুক্ত এই কৌশলে জঙ্গিদের আর্থিক সহায়তা, অস্ত্র ও আশ্রয় দেওয়ার সব রকম পথই বন্ধ করা যাবে। সাতটি কৌশল ভিত্তিক এই প্রকল্পে জঙ্গিদের চিহ্নিত করা থেকে শুরু করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ, মোকাবিলার সব রকম অত্যাধুনিক ব্যবস্থা আছে। পড়শি দেশগুলিতে সন্ত্রাসবাদ যেভাবে বৃদ্ধি পাচ্ছে এতে উদ্বিগ্ন ভারত। নয়া প্রকল্পে দেশের অভ্যন্তর-সহ বিদেশি সন্ত্রাসীদের গতিবিধির ওপরও কড়া নজর রাখবে। যে কোন ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে ভারত সন্ত্রাসবাদের সঙ্গে আপস করবে না, এটিই হচ্ছে মূল বিষয়। আকাশ, স্থল ও জল পথ যে কোনভাবেই দেশে জঙ্গি হানার আশঙ্কা র কথা মাথায় রেখে এই বিশেষ প্রকল্প তৈরি হয়েছে বলে প্রকাশ। দক্ষ, প্রশিক্ষিত কর্মী, আধিকারিকদের সমন্বয়ে তা গঠন করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*