রোজদিন ডেস্ক: চলন্ত ট্রেনের এ সি কোচের আপার বার্থে বসে এক ব্যক্তি প্রদীপ,ধূপ জ্বেলে পুজো করছেন,সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন ভিডিও নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর ফলে কামরায় ধোঁয়া ভরে গেলে সহযাত্রীরা তীব্র আপত্তি করেন। ঝাড়খন্ড রেল ইউসারস অ্যাকাউন্টে পোস্ট করা এই ভিডিও দেখে উদ্বিগ্ন রেল কর্তৃপক্ষ। তাঁরা এই বিষয়ে বিশদ তথ্য চেয়েছেন বলে জানা গেছে।
ওই যাত্রীর এই অদ্ভুত আচরণে স্তম্ভিত নেটিজেন সহ সাধারণ মানুষ জন ও।

Be the first to comment