প্রয়াত প্রাক্তন বিধায়ক হরিশ চন্দ্র বর্মন

Spread the love

রোজদিন ডেস্ক: কোচবিহারের শীতলকুচির প্রাক্তন সিপিএম বিধায়ক হরিশ চন্দ্র বর্মন প্রয়াত হয়েছেন। বয়েস হয়েছিল ৭১। নিম্নবিত্ত কৃষক পরিবারের সন্তান হরিশ চদ্র বর্মন ছাত্র রাজনীতি থেকে উঠে আসেন। রবিবার তিনি চিকিৎসার জন্য কোচবিহারে গেছিলেন, সেখানেই শেষ নিশ্বাস ফেলেন। তাঁর প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমেছে। অনন্ত রায়,তারিণী রায় সহ দলের বিশিষ্ট নেতারা তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*